Header Ads

Header ADS

▪️সবাই যখন


সবাই যখন চলছে মাঠে

কাস্তে কোদাল হাতে

আমি তখন মাদ্রাসাতে

খাতা কলম সাথে।


সবাই যখন অর্থ লোভে

করছে তেজারাত (বাণিজ্য)

আমি তখন বিদ্যা-লাভে

ধরছি রবের পথ।


সবাই যখন দুনিয়া-মুখি

গড়ছে গাড়ি বাড়ি

আমি তখন দ্বীনের দাঈ

চলছে দেশান্তরী।


সবাই যখন ভোগ বিলাসে

মত্ত মর্ত (দুনিয়া) পরে 

আমি তখন ত্যাগের শিক্ষা

দেই যে দ্বারে দ্বারে।


সবাই যখন করছে লড়াই

গদি পদের লোভে

আমি তখন চাই যে মাফি

এদের বিপদ ক্ষোভে।


সবাই যখন গড়ছে ভূবন

স্বর্গ চিন্তা ছাড়ি

আমি তখন তোমায় পেতে

দিলাম ভূবন পাড়ি।

Ariful Islam

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.